সঠিক তথ্য ও নির্ভুল গণনার জন্য বিজ্ঞাপনমুক্ত ফ্রি অনলাইন টুলস
সরকারি চাকরি, এনজিও আবেদন, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স তৈরি—প্রতিটি জায়গায় নির্দিষ্ট দিনে সঠিক বয়স কত (বছর, মাস, দিন) তা নিখুঁতভাবে জানা প্রয়োজন। সাধারণ ক্যালকুলেটরে লিপ ইয়ার (Leap Year) বা মাসের দিন সংখ্যার পার্থক্যের কারণে সঠিক হিসাব বের করা কঠিন হয়ে পড়ে।
HisabPati Store-এর সহজ বয়স ক্যালকুলেটরের মাধ্যমে আপনি জন্মতারিখ সিলেক্ট করেই এক ক্লিকে জন্ম থেকে আজকের দিন পর্যন্ত নিখুঁত বয়স বের করতে পারবেন।
অনলাইন বিজনেস বা ফেসবুক পেজ চালনা করার সময় অনেকেই শুধু পণ্য কেনা দাম ও বিক্রি দামের হিসাব করেন। কিন্তু প্যাকিং খরচ, ডেলিভারি চার্জ, ফেসবুক এড কস্ট এবং প্রোডাক্ট ড্যামেজ চার্জ হিসাব না করায় মাস শেষে দেখা যায় আসল লাভ বা প্রফিট মার্জিন ঠিক থাকে না।
আমাদের বিজনেস প্রফিট ক্যালকুলেটর আপনাকে সাহায্য করবে:
ইন্টারনেটে হাজারো ক্যালকুলেটর থাকলেও সেখানে প্রচুর ফেক বিজ্ঞাপন ও পপ-আপের কারণে ব্যবহার করা বিরক্তিকর। HisabPati Store শতভাগ ফ্রি, কোনো বিরক্তিকর বিজ্ঞাপন নেই এবং মোবাইল ও পিসি যেকোনো ডিভাইসে বিদ্যুৎ গতিতে কাজ করে।